এবোমা র্যাডিক্স (Abroma Radix) By অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
বইয়ের নাম : অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
লেখকঃ অধ্যাপক ডাঃ এ. কে. চাকলাদার [M.A. B.Ed, DHMS (CAL)]
পরিচয় – ইহার বাংলা নাম ওলটকম্বলের মূল। ওলটকম্বলের মূল ও মূলের ছাল হতে ইহার মাদার টিংচার প্রস্তুত হয়ে থাকে। স্ত্রীলোকদের জনন পীড়ায় এবোমা আগষ্টা অপেক্ষা ইহা অধিক উপকারী। মাত্রা Q ৫ হতে ১০ ফোঁটা, প্রত্যহ ৩/৪ বার।
উপকারিতা – স্ত্রী জননইন্দ্রিয় এবং জরায়ুর যাবতীয় স্ত্রীরোগ, বিশেষ ধাতু কষ্ট, রজ লোপ, প্রদর, অনিয়মিত ধাতু প্রভৃতি বহুবিধ রোগে এই মাদার টিংচার ব্যবহার করা হয়। এই সকল রোগের ক্ষেত্রে ইহার মাদার টিংচার মতো সেবন করলে উপকার পাওয়া যায়।
প্রখ্যাত ডাঃ আর, এন, চিত্রবীরি বলেন – “ওলট কম্বলের মূল জরায়ুর বলবর্ধক এবং রজ নিবারক। কণজেষ্টিভ নিওর্যালজিক বাধক বেদনা ও রজ অভাব রোগে খুব উপকারী। অনেক চিকিৎসক ইহার Q, ২০০ শক্তি ব্যবহার করে যথেষ্ট উপকার লাভ করেন।”