এসিড গ্যালিক (Acid Gallicum) By অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
বইয়ের নাম : অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
লেখকঃ অধ্যাপক ডাঃ এ. কে. চাকলাদার [M.A. B.Ed, DHMS (CAL)]
পরিচয় – ইহা মাজুফল হতে প্রস্তুত। রক্ত স্রাব নিবারনের উৎকৃষ্ট। চোয়াল ধরে যায়, মুখে ফেনা উঠে ইত্যাদি ক্ষেত্রে সাধারণত ইহার Q শক্তি অধিকতর ফলপ্রদ।
উপকারিতা – কিডনি হতে রক্ত স্রাব, মৃত্রথলীর প্রদাহের জন্য প্রস্রাবে বা প্রস্রাবের পর জ্বালা পোড়া বা প্রস্রাবে অফ টু থাকলে লাভ।
অন্যান্য রোগ – থাইসিস – যক্ষ্মারোগে এই উদ্ভিদটি নিয়মিত ব্যবহার করলে দুষিত স্রাব নির্গমন বন্ধ হয় এবং রোগীর শরীর ধীরে ধীরে বৃদ্ধি পায়।
ফুসফুসে বেদনা, ফুসফুস হতে মুখ দিয়ে রক্ত স্রাব, প্রচুর পরিমাণে গয়ার কাশি – হৃদযন্ত্রের পীড়ার সংগে কাশি, যক্ষ্মারোগীদের কাশি উঠে। ভোরে প্রচুর পরিমাণে গয়ার জমে থাকে। কিন্তু রাত্রে শুষ্ক, কিছুই থাকে না। এই উপসর্গ গুলো যক্ষ্মা রোগে থাকলে যথেষ্ট উপকারী।
তড়কা – ধনৃষ্টকারের আংশিক বা সম্পূর্ণ ক্ষণ প্রকাশ পেলেই ইহার প্রয়োগ করলে কোষ্ঠকাঠিন্য দূর হয়।
মাত্রা – Qশক্তি ২/৩ ফোঁটা করে সামান্য জলের সংগে দিনে ৩/৪ বার।