এবিস নায়থা (Abies Nigra) By অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
বইয়ের নাম : অব্যর্থ মাদারটিংচার ও ভারতীয় ভেষজ
লেখকঃ অধ্যাপক ডাঃ এ. কে. চাকলাদার [M.A. B.Ed, DHMS (CAL)]
পরিচয় – আমেরিকার ঝাউগাছের মত এক গাছের আঠা হতে ইহার মাদার টিংচার প্রস্তুত হয়।
উপকারিতা – অনুরশূল বেদনা এবং হৃদযন্ত্রের পীড়ায় ইহার মাদার টিংচার ভাল কাজ করে। সামান্য পেট ভরে খেলেই পেটে এক প্রকার বেদনার সৃষ্টি হয়। রোগী মনে করে পাকস্থলীর মুখে যেন একটা গোলার মত শক্ত পদার্থ রয়েছে। ধাতু স্রাব ২/৩ মাস অন্তর হয় এবং আবার বন্ধ হয়ে যায়, এই লক্ষণযুক্ত ক্ষেত্রে ইহার Q সব ভাল কাজ করে।
চারিত্রিক লক্ষণ – ইহার মাদার টিংচার একটি বহুমূত্র উদ্ধ এবং পাকস্থলীর উপরই ইহার ক্রিয়া অধিক। যদি কোন রোগের সংগে অজীর্ণ এবং অনুরের লক্ষণ থাকে, বৃদ্ধের অঙ্গ ও অজীর্ণের সংগে অপাচ্য রোগ উপসর্গ থাকে এবং অতিরিক্ত চা পান ও তামাক সেবনের জন্য অজীর্ণ রোগের লক্ষণ থাকে তবে ইহার Q, সামান্য জলের সংগে ৫/৬ ফোঁটা করে প্রত্যহ তিনবার সেবন করলে যথেষ্ট উপকার পাওয়া যায়। নার্ভাস, লেখাপড়ার কাজে চিন্তা করার ক্ষমতা লোপ, দিনে ঘুমঘুম ভাব, রাতে ভাল ঘুম হয় না, কোষ্ঠকাঠিন্যের দোষ, আহারের পরেই পেটে বেদনা, ভুক্ত বস্তু পেটে গোলার মত হয়ে থাকে এবং মাঝে মাঝে অনুর হয় জড়িয়ে ওঠে তৎসহ বেদনার ভাব বর্তমান ইত্যাদি ইহার চারিত্রিক লক্ষণ।
মাত্রা – Q, ৫ হতে ৮ ফোঁটা, প্রত্যহ ৩/৪ বার। এক আঃ পরিমাণ বিশুদ্ধ জলে ইহার এক ড্রাম Q মিশ্রিত করে প্রতি ২/৩ ঘন্টা অন্তর এক চামচ করে নিয়মিত সেবন করলে উপকার পাওয়া যায়। রোগীর বয়সের ও রোগের প্রকৃতির তারতম্যে মাত্রার তারতম্য ঘটতে পারে।